দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আলোচনার আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। শহরটিকে কার্যত লকডাউন পরিস্থিতিতে রাখা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রাজধানীতে প্রায় ১০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে পুলিশ, সেনাবাহিনী এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর কমান্ডোরা রয়েছেন। পুরো শহরে বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিসগুলো এক দিনের ছুটি ঘোষণা করেছে, যাতে নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন থাকে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকরা বর্তমানে ইসলামাবাদের রেড জোনে অবস্থান করছেন। সরকারি এই গুরুত্বপূর্ণ এলাকায় যাওয়ার সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
এরই মধ্যে বিভিন্ন দেশের প্রতিনিধি দল সেখানে পৌঁছাতে শুরু করেছে। তবে পাকিস্তানি কর্মকর্তারা এখনো স্পষ্ট করেননি কারা সেখানে উপস্থিত আছেন এবং কী বিষয়ে আলোচনা চলছে।
পরিস্থিতিটিকে উচ্চঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মধ্যস্থতাকারী প্রক্রিয়ার মাধ্যমে আলোচনার আয়োজন করতে কয়েক সপ্তাহ সময় লেগেছে বলেও জানা গেছে। সাম্প্রতিক কয়েক দিনের জটিলতার পর পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা সম্ভব হয়েছে।
আলোচনাটি আজ হওয়ার কথা থাকলেও লজিস্টিক সমস্যার কারণে তা আগামীকাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই আলোচনা থেকে ইতিবাচক ফল আসতে পারে।
সূত্র: আল জাজিরা
এমএস/